Tuesday, May 12, 2020

The Lockdown Diary-46



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 46
১০ মে, ২০২০

সকালে নানু আর মিশু এসেছিলো। নানির দাতের ডাক্তার দেখাতে। আব্বু নানু আর মিশুকে নিয়ে ডাক্তারখানায় গেলো।

আজকে প্রচন্ড গরম পরেছে। এম্নিতেই রোজাতে শরীর ডিহাইড্রেট হয়ে আছে তার উপরে প্রচন্ড গরমে ঘামছি। দুপুরের পর আর শরীর চলতে চাইছে না একদম।

করোনা প্রতিদিনই আগের সব রেকর্ড ভেঙ্গে চলেছে। আজকে ৮৮৭ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে ১৪ জন। এই দুটিই এখন পর্যন্ত সর্বোচ্চ সংখ্যা। আর যথারীতি মোট আক্রান্তের সংখ্যা ১৪ হাজার ছাড়িয়েছে যা একটি নতুন মাইলস্টোন। প্রায় প্রতিদিনই করোনা দ্রুত তার মাইলস্টোন পার করছে। আজকেরটা নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৪ হাজার ৬৫৭ জন।


ইফতারের পর বিছানায় এলিয়ে পরলাম একদম। আজ আর বিছানা থেকে উঠছি না।

আগের পর্বের লিংকঃ  https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-45.html

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...