The Lockdown Diary

Day 49
১৩ মে, ২০২০
যথারীতি অলস সকাল। এখন অবশ্য সকাল বলতে আমার
কাছে ১১ টা অথবা ১২ টা বাজে। ফ্রেশ হয়ে গোসল করে মুভি দেখতে বসলাম।
মুভির নাম “ভবিষ্যতের
ভূত”। কলকাতার মুভি। পলিটিকাল স্যাটায়ারের কারনে মুভিটি নিষিদ্ধ করা হয়েছিলো
প্রথমে। পরে অবশ্য অনেক ঘটন-অঘটনের পর মুভিটি মুক্তির মুখ দেখে। এই মুভিটা “ভূতের
ভবিষ্যৎ” এর সিক্যুয়াল হলেও কাহিনী সম্পূর্ণ আলাদা। মুভির স্টোরি খুব স্ট্রং না
গলেও একেবারে খারাপ না। তবে মেকিংটা ততটা মন ভরাতে পারে নি। হয়তো নানান ধরনের
চাপের কারনে কিছুটা কম্প্রোমাইজ করতে হয়েছে পরিচালককে।
দুপুরে রুম্পার আম্মুর সাথে কথা বললাম আজকে
অনেকদিন পর। বিকেলে প্রচন্ড বৃষ্টি হয়েছে তবে খুবই সামান্য সময়ের জন্য। সন্ধ্যার
আগেই বৃষ্টি থেমে গেছে।
আজকে যথারীতি আগের সব রেকর্ড ভেংগেছে করোনা। এ
অবশ্য নতুন কিছু না। খুব ভালো কোন সুসংবাদ না আসা পর্যন্ত করোনা যে রেকর্ড ভেঙ্গেই
চলবে তা বুঝাই যাচ্ছে। আজকে ১ হাজার ১৬২ জন আক্রান্ত হয়েছে আর মারা গেছে ১৯ জন।
সেই সাথে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ১৭ হাজার ৮২২ জন।
এইদিকে ১৬ মে পর্যন্ত ঘোষণা করা সাধারন ছুটি
বাড়িয়ে ৩০ মে পর্যন্ত করা হয়েছে। এই অনিশ্চিত ভবিষ্যৎ এর পথে যাত্রা যে কবে শেষ
গবে তা কেউ জানে না।
আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-48.html
No comments:
Post a Comment