Thursday, May 28, 2020

যে কবিতার নাম ছিলো না


যে কবিতার নাম ছিলো না 


কবিতা : তুমি | পরিচয়


সালটা ছিলো ছিয়ানব্বই
আমার বয়স তখন ছয়,
সবে বিদ্যালয়ে ভর্তি হয়েছি
চৌকাঠ পেরোতেই ভয়।
গোপাল স্যার ডেকে বলেছিলো
আলোর দেখা পেতে হলে অন্ধকারে হাটতে হয়।
অনেক বসন্ত পরে
বয়সটা এবার ত্রিশ ছোঁবে,
ছাব্বিশটি বছর পার হলো তার পর
অনেক তো হলো অন্ধকারে হাটা
আর কতযুগ অন্ধকার পেরুলো
পাবো আলোর দেখা??
(বিঃদ্রঃ গোপাল স্যার ছিলেন আমার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।প্রচুর ভয় পেতাম তখন। সেই ছোট্ট বয়সে উনার বলা কিছু মূল্যবান উপদেশ কখনোই ভুলতে পারবো না। আজ বহু বছর হয়ে গেছে স্যার আমাদের মাঝে নেই কিন্তু জীবনের শুরুতে উনার সেই কথাগুলো আমার সাথে থাকবে আজীবন)

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...