Tuesday, May 19, 2020

The Lockdown Diary-53



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 53
১৭ মে, ২০২০

অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সকালে ঘুম থেকে উঠতে হলো। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আমার রুম পরিষ্কার করলাম। চুল কাটানো প্রয়োজন ছিল তবে সম্ভব হলো না। আপাতত বাসায়ই ট্রিমার দিয়ে দাড়ি গোঁফ ছেটে কিঞ্চিৎ মানুষ হওয়ার চেষ্টা করলাম। গোসল করে বের হয়ে দেখি মিথুন মামা (ছোট খালু) আর ছোটখালা এসেছে। একটু পরেই আবার মিশু এসে হাজির মিনহাকে নিয়ে। মোটামুটি অতিথি আপ্যায়নের সব প্রস্তুতি সম্পন্ন।

বিকেল ৫টার দিকে রুম্পাদের বাসা থেকে মেহমান আসলো। আমি কিছুটা নার্ভাস ছিলাম তবে সময় মোটামুটি ভালোই কাটলো। ইফতারের পর ওরা যাওয়ার জন্য তাড়াহুড়া করলেও ৮টার দিকে খাওয়াদাওয়া শেষ করে তারপর ওরা চলে গেলো।ওদের বিদায় দিতে গিয়ে আমি আর মিশু বের হলাম। মঞ্চে গিয়ে অবাক হলাম। কারন অনেকদিন পর এলাকায় মারলবোরো সিগারেট পেলাম। সোজা বাংলায় বলতে গেলে ৫৩ দিন পর মারলবোরো সিগারেট পেলাম। সেখানে নাঈম আর আবিরের সাথে কিছুক্ষন আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম।

৯টার দিকে মিশুদের বিদায় দেয়ার পর একটু জিড়িয়ে নিলাম। সারাদিনেও আজকে করোনার আপডেট জানার সময় পাইনি। নেটে একটু চোখ বুলিয়ে নিলাম। আজকে শনাক্ত হয়েছে ১ হাজার ২৭৩ জন যা এখনো সর্বোচ্চ। এই নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে এখন ২২ হাজার ২২৮ জন।


এই সংখ্যা যে কোথায় গিয়ে থামবে সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ জানে না।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-52.html 

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...