Sunday, May 17, 2020

The Lockdown Diary-51



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 51
১৫ মে, ২০২০

সকাল থেকে বাজারের প্রস্তুতি চলছে। দেখে মনে হচ্ছে আব্বু খুব এক্সাইটেড উফতার দেয়ার ব্যাপারটা নিয়ে। 

দুপুরে করোনার আপডেট নিউজ লাইভ দেখলাম অনেকদিন পর। ইদানিং আমি এই লাইভ দেখা বন্ধই করে দিয়েছি। আজকে করোনা রোগী সনাক্তের দৈনিক সংখ্যা ১২০০ ছাড়িয়েছে। আজ শনাক্ত রোগীর সংখ্যা ১২০২ জন। আর মারা গেছে ১৫ জন। এই নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ৬৫ জন।

বিকেলে আব্বু, মিথুন মামা আর মিশু ইফতার নিয়ে গেলো রুম্পাদের বাসায়। ফরহাদের অটোরিক্সায় যেতে বললাম কারন ফরহাদ ওদের বাসা চেনে ভালো করে। আব্বুরা বের হওয়ার একটু পরেই নামলো বৃষ্টি কিন্তু সন্ধ্যার আগেই বৃষ্টি একেবারে বন্ধ হয়ে গেলো। 

সন্ধ্যার পর ফরহাদকে ভাড়া দিতে বের হলাম। মঞ্চে গিয়ে আবিরের সাথে দেখা হলো। আবির বলো ওদের বাড়ির জন্য প্লান তৈরি করা হয়েছে ওটা যেনো একটু দেখে আসি। এইদিকে আমি পরেছি বিপদে। শুধুমাত্র ভাড়া দেয়ার পরিকল্পনা করে বের হয়েছিলাম তাই লুঙ্গী আর বাসার টিশার্ট পরেই বের হয়ে গেছি। এখন এই অবস্থায় কি ওদের বাসায় যাওয়াটা ঠিক হবে। তারপরেও গেলাম। আংকেল আন্টির সাথে প্লান নিয়ে অনেকক্ষণ কথা বলে ৯টার দিকে বাসায় আসলাম।


রাস্তাঘাটে লোকসমাগম দেখে মনে হলো না যে আমরা লকডাউনে আছি। এইভাবেই আস্তে আস্তে হয়তো সবাই হার্ড ইমিউনিটির পথেই হাটবে। এটা কতটুকু সঠিক বা ভুল সেটা সময়ই বলে দিবে তবে আপাতত এ ছাড়া আর কোনো পথ আছে বলে মনে হচ্ছে না।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-50.html

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...