Saturday, May 16, 2020

The Lockdown Diary-50



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 50
১৪ মে, ২০২০

সকালে উঠে বাসার সবকয়টা জানালার গ্রিল পরিষ্কার করার দায়িত্ব চেপে গেলো ঘাড়ে। কি আর করার। একে এক সবকয়টা জানালার গ্রিল পরিষ্কার করতে লাগলাম। এইদিকে সেতু যে রুম্পাকে ভিডিও কল দিয়ে এটা দেখা সেটা প্রথমে বুঝতে পারি নি।একটু পরেদেখি ফোনে দুইজনে হাসাহাসি করতে করতে আমাকে টিটকারি করছে। কি আর করার, প্রেয়সীর খোঁচা তো হজম করতেই হবে।

এইদিকে আসফা ভাই গতকাল রাত থেকে কেনো জানি আমাকে বিয়ে করানোর জন্য পাগল হয়ে গেছে। সবাইকে বার বার ফোন দিয়ে বলছে যত দ্রুত সম্ভব বিয়েটা যেনো সেরে ফেলি তেমন কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই।

আর ঐদিকে আব্বুর ব্যস্ততা শুরু হয়েছে আগামীকালকে রুম্পাদের বাসায় ইফতার নিয়ে যাবে সেটা নিয়ে।

বিকেলে একটা দুঃসংবাদ পেলাম। জাতীয় অধ্যাপক ও বাংলা ভাষা গবেষক অধ্যাপক আনিসুজ্জামান স্যার মারা গেছেন। ২০১৮ সালে উনার সাথে দেখা করার সৌভাগ্য হয়েছিলো। অসম্ভব জ্ঞানী একজন মানুষ। বাংলা ভাষার অপূরণীয় ক্ষতি গেলো।

করোনায় যথারীতি আজকে শনাক্ত হয়েছে ১ হাজার ৪১ জন আর মৃত্যুবরণ করেছে ১৪ জন। এখন পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ১৮ হাজার ৮৬৩ জন। তবে এর মধ্যে একটা ভালো খবরে মন কিছুটা ভালো হয়ে গেছে। বাংলাদেশে করোনার জিনগত নকশা আবিষ্কার করেছে ডাঃ সমীর কুমার সাহা আর তার মেয়ে আডঃ সেঁজুতি সাহার নেতৃত্বে একদল গবেষক।


খুব খারাপ সময়গুলোতে এমন দুই একটা ভালো খবরই তো আমাদের বেঁচে থাকার আশা যোগায়।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-48_15.html  

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...