Thursday, May 14, 2020

The Lockdown Diary-48

The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 48
১২ মে, ২০২০

প্রচন্ড গরম পরেছে,সেই সাথে শরীরও প্রচন্ড খারাপ লাগছে। ঘুম ভেংগেছে দুপুরে জোহরের আজানের সময়। উঠে ফ্রেশ হয়ে গোসল করে ঠান্ডা হয়ে নিলাম।

নিউজে দেখলাম যুদ্ধাপরাধী দেলোয়ার হোসেন সাঈদীকে জেল থেকে বের করার জন্য সাঈদীর ছেলে ও আরেক বিতর্কিত বক্ত্যা তারেক মনোয়ার এক বৌদ্ধ সন্ত্রাসীর সাথে আতাত করেছে তবে তাদের সেই ছবি মিডিয়া আর ফেসবুকে প্রকাশ পাওয়ার পর পুলিশ ঐ বৌদ্ধ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।

আজকে সারাদেশে ৯৬৯ জন করোনারোগী শনাক্ত হয়েছে আর মারা গেছে ১১ জন। এই নিয়ে আক্রান্তের সংখ্যা ১৬ হাজার ছাড়িয়েছে আর মৃত্যুর সংখ্যা ছুঁয়েছে ২৫০। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা এখন ১৬ হাজার ৬৬০ জন।


করোনার আপডেট দেখতে গিয়ে একটা ধাক্কা খেলাম। স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি আইসোলেশনে আছে। এই লোকটার অদক্ষতা আর দুর্নীতির ফল ভোগ করছে সারা দেশ। ইতিজাস এই শয়তানকে কোনোদিন ক্ষমা করবে না। যদিও কারো ক্ষতি চাওয়া উচিত না তবে আমি মন থেকে চাইছি এই লোকের করোনা পজিটিভ হোক। অন্যদের কষ্ট একটু বুঝুক।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-47.html 

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...