Monday, May 18, 2020

The Lockdown Diary-52



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 52
১৬ মে, ২০২০

গত কিছুদিন ধরে গরম আবহাওয়া আর ইলেকট্রিসিটি দুটিই খুব ভেলকি দেখাচ্ছে। এম্নিতেই গরমে জীবন উষ্ঠাগত তার উপরে যখন তখন লোডশেডিং। রাত ১টা বাজে ইলেক্ট্রিসিটি চলে গেছে। প্রচন্ড গরমে সবারই ঘুম ভেঙ্গে গেছে তার উপর আরজা প্রচন্ড বিরক্ত করছে গরমে। ২ টার দিকে ইলেকট্রিসিটি আসার পর আরজাকে ঘুম পারানো গেলো আর আমরা ঘুমালাম সেহেরীর পর। ১১ টার দিকে ঘুম থেকে উঠে বাথরুমের ফ্লোর আর দেয়াল পরিষ্কার করলাম।

গোসলের পর মলি আপুকে কল দিলাম। আজ আরিনার জন্মদিন। এউ দিনটা একটু স্পেশাল। আরিনার যেদিন জন্ম হয়েছে সেদিন বলতে গেলে আব্বুরও দ্বিতীয় জন্ম হয়েছে। ২০১৪ সালে আব্বুর পাকস্থলীতে টিউমার ধরা পরে। এর মধ্যে মলি আপুর সিজারের অপারেশন আর আব্বুর অপারেশন একই দিকে আবার দুইজনের রক্তের গ্রুপও এক। একসাথে দুইজনের রক্তের ব্যবস্থা করতে হয়েছিলো সেদিন। এখনো মনে হয় এইতো সেদিনের ঘটনা অথচ দেখতে দেখতে আরিনা ছয় বছরে পা দিয়েছে।

আজকে করোনা পরিস্থিতি গত কতেকদিনের থেকে একটু ভালো তবে মৃতের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে। আজ শনাক্ত হয়েছে ৯৩০ জন আর মারা গেছে ১৬ জন।


রাত ১০ টার পর হঠাৎ রূম্পা কল করে বললো আগামীকাল ওদের বাসা থেকে ইফতার দিতে আসবে। এইদিকে আম্মু আমাকে ডাকলো কালকে কি কি রান্না করবে তা জিজ্ঞেস করতে যেহেতু আমার হবু শ্বশুরবাড়ি থেকে লোকজন আসবে। আমি কি বলব বুঝতে পারছি না। এর মধ্যে আবার ইলেকট্রিসিটি চলে গেছে। প্রচন্ড রাগ হচ্ছে। ইলেকট্রিসিটি যদি মানুষ হতো নির্ঘাত এখন মারামারি করতাম।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-51.html 

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...