Wednesday, May 13, 2020

The Lockdown Diary-47



The Lockdown Diary

Florida bill seeks fines, jail time for lying to lawmakers

Day 47
১১ মে, ২০২০

সকালে আব্বু আর আম্মু আরজার জন্য একটা সাইকেল নিয়ে এসেছে। আরজা খুশিতে রীতিমত নাচানাচি শুরু করেছে সাইকেল দেখে। যদিও চালাতে পারে না কিন্তু ও সাইকেলে উঠে আমাকে ওর ড্রাইভার বানিয়ে ফেলেছে। ও বসে থাকে আর ওর পছন্দমতভাবে আমাকে সাইকেল ঠেলতে হয়। দুইঘন্টা সাইকেল ঠেলার পর আরজা ঘুমাতে গেলো।

দুপুরের পর দেখি আব্বু রান্নাঘর দখল করেছে। আজকে আব্বু নতুন একটা আইটেম রান্না করার প্লান করেছে। সেটা হচ্ছে সরিষা পটলের দোলমা। পটলের ভেতর চিংড়ী মাছের কিমা ভরে তারপর সরিষা দিয়ে রান্না করেছে।

বিকেলে করোনার আপডেট দেখলাম। গত পরশু যেটা ভেবেছিলাম সেটা আজকেই প্রকাশ হয়েছে। একদিনে করোনা শনাক্তের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। আজকে শনাক্ত রোগীর সংখ্যা ১ হাজার ৩৪ জন আর মারা গেছে ১১ জন। এই নিয়ে বাংলাদেশে করোনা শনাক্তের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে। দেশে এখন মোট শনাক্তের সংখ্যা ১৫ হাজার ৬৯১ জন।


ভালো লাগছে না কিছু। কিছুক্ষন সবকিছু থেকে দূরে থাকতে ইচ্ছা করছে। ফেসবুক ডিএক্টিভেট করে বই নিয়ে বসলাম। পাকিস্থানি জেনারেল সিদ্দীক সালেক এর লেখা বই witness to surrender পড়া শুরু করলাম আজকে। যদিও পাকিস্থানের গনহত্যাকে অনেক হালকা করে দেখানোর পাশাপাশি এর জন্য বাংলাদেশকেই দায়ি করার চেষ্টা করেছে বইতে তবে মুক্তিযুদ্ধের বেশ কয়েকটি প্রশ্নের উত্তর উনার বইতে পাওয়া গেছে যা জামাতপন্থীদের মুখে জুতা মারার জন্য যথেষ্ট।

আগের পর্বের লিংকঃ https://baundulerdiary.blogspot.com/2020/05/the-lockdown-diary-46.html 

No comments:

Post a Comment

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ

একজন হুমায়ূন-চলচ্চিত্র যার প্রাণ  শিল্পীর তুলিতে হুমায়ূন ফরিদী সেই ১৯৫২ সালের কথা। ২৯ মে এটিএম নূরুল ইসলাম ও বেগম ফর...